Friday , 3 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

চট্টগ্রামে রাতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

প্রতিবেদক
admin
July 3, 2026 6:46 pm

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আবছার উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বাড়ি লক্ষ্য করে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত গুলি ছুড়তে শুরু করে। গুলির বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

হামলার শিকার লিটন বলেন, রাত ৮টা ১৬ মিনিটের দিকে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। তিনি ঘরের ভেতরে থাকায় প্রাণে রক্ষা পান। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে শনাক্ত করতে পারেননি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না

হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

মনিরামপুরের মনোহরপুরে পুলিশের অভিযানে ইয়াবা ডিলার হারুন ইয়াবাসহ আটক

কালাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ: মিলবে ১০ ধরনের সুবিধা

পার্কে নিয়ে অজ্ঞান করে কিশোরীকে একাধিকবার ধর্ষণের পর ফেলে গেল যুবক

৭নং গদাইপুর ইউনিয়নে দুই তিন দিন ভারী বৃষ্টিতে শতাধিক নার্সারি তে হাঁটু পানি ড্রেন দাবি এলাকাবাসীর ।

শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি জাতির অগ্রগতি নির্ভর করে না : প্রধানমন্ত্রী

দেবীগঞ্জে জলাবদ্ধতায় কৃষিজমি রক্ষায় দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর

গোপালপুরে নূরানী মাদ্রাসায় কেরাত, গজল ও ক্রীড়া প্রতিযোগিতা