Thursday , 9 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

মনিরামপুরে ক্রয়কৃত সম্পত্তি দখল করে গাছ কর্তনের অভিযোগ

প্রতিবেদক
nayan
July 9, 2026 10:39 am

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে জমি জবরদখল করে বিভিন্ন প্রজাতীর গাছ কর্তন করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার থেকে সোমবার পর্যন্ত এ দখলের ও গাছ কর্তনের ঘটনাটি ঘটে উপজেলার নেহালপুর বাজারের উত্তরের মোড়ল পাড়ায়।

এ ঘটনায় জমির মালিক আরজান দফাদার গং প্রতিপক্ষের ৭ জনের নামে থানায় অভিযোগ করেছেন। ক্রয় সুত্রে মালিক আরজান দফাদার তার লিখিত অভিযোগে দাবী করেন, রবিবার জমি দখল করে সোমবার পর্যন্ত এসব গাছগুলো কেটে নেয় একই গ্রামের পতিবেশী রফিক গাজী, রুবেল, রশিদ গাজী, সোহেল গাজীসহ তাদের সঙ্গে থাকা কয়েকজন। তার দাবী, পাকিস্থান আমলে প্রতিবেশী মৃত-ইসমাইল গাজীর কাছ থেকে বারিক ভেন্ডার ১৩ শতক জমি ক্রয় করে।

এরপর ওই জমি বারিক ভেন্ডারের কাছ থেকে ৭৫ সালে আরজান গাজী ও তার ভাইরা সামছুর রহমান ক্রয় করেন। একই ভাবে প্রতিবেশী মৃত-ফুলজান বেগমের কাছে থেকে তার শাশুড়ী মৃত নুর জাহান বেগমের নামে ২৫ শতক জমি ক্রয় করা হয়। নেহালপুর মৌজায় এই ৩৮শতক জমি ক্রয় সুত্রে রের্কডীয় মালিক হয়ে ভোগ দখল করে আসছিল। ওই জমিতে তারা বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। এরপর মৃত ইসমাইলের ওয়ারেশগণ ওই জমি নিজেদের দাবী করে ২০০৯ সালে ক্রেতা মালিক ওয়ারেশদের বিবাদী করে যশোর দেওয়ানী আদালতে মামলা করে ছিলেন। আদালত মামলাটি বিচারে বাদীর অনুকুলে আদেশ দিলে বিবাদীগণ উচ্চ আদালতে আপিল করেন। তিনি আরও দাবী করেন, এ অবস্থায় গত ৬ জুলাই সকালে প্রতিপক্ষরা অবৈধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে অনাধিকারভাবে প্রবেশ করে দখলে নেয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই লাখ টাকার গাছ কেটে নেয়।

এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ বিবাদীরা মারপিট করতে উদ্যত হওয়াসহ খুন জখমের ভয় দেখায়। এ ব্যাপারে অভিযুক্ত রুবেল হোসেন গংদের দাবী জমিটি আমাদের পৈত্রিক সম্পত্তি তারপরেও আদালত থেকে আমরা রায় পেয়েছি সে মোতাবেক জমিটি দখলে নিয়ে গাছ কর্তন করেছি। মনিরামপুর থানার ওসি আবু সাঈদ এ বিষয়ে জানান, অভিযোগটি তদন্ত করতে নেহালপুর পুলিশ ফাড়ির ইনচার্জকে বলা হয়েছে, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে বোর্ড

যশোরের ভবদহে ফের জলাবদ্ধতা কাজে আসেনি ১৪০ কোটির প্রকল্প, ডুবলো ৫০ গ্রাম

নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা

শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি জাতির অগ্রগতি নির্ভর করে না : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বিভিন্ন গাছের চারা বিতরণ

ছিনতাই করা চেকে প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

পাইকগাছায় ড্রেনেজ ভে’ঙে সড়ক ও দোকানপাট ঝুঁ’কিতে: দ্রুত সংস্কারের দাবি

দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর