Tuesday , 28 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা

প্রতিবেদক
nayan
July 28, 2026 7:39 am

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার বরুণকান্দি মৌজায় পিপলস সিটির জমি অবৈধভাবে দখলচেষ্টার অভিযোগে আদালতের শরণাপন্ন হয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছে, একটি প্রভাবশালী চক্র মাস্তান বাহিনী দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।

এ ঘটনায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা ৪৩৭ মিস/২০২৫ (নওগাঁ) মামলার নির্দেশে হাপানিয়া-বক্তারপুর ইউনিয়ন ভূমি অফিস সরেজমিন তদন্ত পরিচালনা করে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবা পারভীন সরেজমিনে উপস্থিত স্থানীয় বাসিন্দা মকলেছুর রহমান, দেওয়ান শহীদ, মো. ফারুক হোসেনসহ অন্যদের বক্তব্য গ্রহণ করেন। তদন্তে জানা যায়, কোমাইগাড়ী মৌজার ১৫৮ নম্বর খতিয়ানের ৪৫৫ নম্বর দাগের নালিশি জমি পূর্ব থেকেই বাদীর দখলে রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই জমি নিয়ে এর আগেও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ৬৩১ মিস/২০২৪ (নওগাঁ) মামলা হয়েছিল। সর্বশেষ তদন্তেও বাদীর দখল বহাল থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

তদন্ত প্রতিবেদনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে পিপলস সিটি কর্তৃপক্ষের দাবি, আদালতের তদন্তে জমির দখল তাদের বলে প্রমাণিত হলেও একটি চক্র এখনও অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী

দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

নীলফামারীতে সাপের কামড়ে মানুষের মৃত্যু

ছিনতাই করা চেকে প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর একটি জাতির অগ্রগতি নির্ভর করে না : প্রধানমন্ত্রী

জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না

নীলফামারী সরকারি কলেজ. 

দীর্ঘ ৬ বছর চিকিৎসাবঞ্চিত প্যারালাইজড লতিফের পাশে ইউএনও

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জলাই গণঅভ্যু্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ