Sunday , 5 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

প্রতিবেদক
admin
July 5, 2026 11:00 am

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি আবহাওয়া রাডারের মধ্যে একমাত্র সচল রাডারটিও বন্ধ হয়ে গেছে। শনিবার রাত ৮টা থেকে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন যোগাযোগ প্রকৌশলী মো. আব্দুল মতিন। তিনি বলেন, বিদ্যুতের ভোল্টেজজনিত সমস্যার কারণে রাডারটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে রাডার বন্ধ থাকায় আবহাওয়ার পূর্বাভাস দিতে বিকল্প তথ্য-উপাত্ত ব্যবহার করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, বিদ্যুতের ভোল্টেজ সমস্যার কারণে রাডারটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে বিকল্প উপায়ে আবহাওয়ার পর্যবেক্ষণ ও পূর্বাভাস কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

মনিরামপুরের মনোহরপুরে পুলিশের অভিযানে ইয়াবা ডিলার হারুন ইয়াবাসহ আটক

চট্টগ্রামে রাতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে খন্দকার নাজমুল ইসলামের শুভেচ্ছা

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস

দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সংসদ সরওয়ার আলমগীর

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সংসদ সরওয়ার আলমগীর

পানির নিচে রেললাইন, চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস