Tuesday , 7 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

১৬ জেলায় বন্যার পূর্বাভাস

প্রতিবেদক
admin
July 7, 2026 6:47 am

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১৬ জেলায় বন্যার পূর্বাভস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
অন্যদিকে ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারি, অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে রাতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

গ্রাম উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: গাজী এনামুল

চার মাস পর বিমানের ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

দেবীগঞ্জে জলাবদ্ধতায় কৃষিজমি রক্ষায় দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

নীলফামারীতে সাপের কামড়ে মানুষের মৃত্যু

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে খন্দকার নাজমুল ইসলামের শুভেচ্ছা

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” “মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ শুরু

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন