Thursday , 16 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

কালাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ: মিলবে ১০ ধরনের সুবিধা

প্রতিবেদক
nayan
July 16, 2026 11:34 am

জয়পুরহাট প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি”এই প্রতিপাদ্য’কে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সারা দেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে শুরু হয়েছে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহের কাজ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল এগারোটায় উপজেলার পুনট ইউনিয়নের ধাপ-শিকটা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবার সম্পূর্ণ অ্যাপসের (Apps) মাধ্যমে কৃষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রথম ধাপে উপজেলার পুনট ইউনিয়নের পুনট ব্লকের (৪,৫,৬ নং ওয়ার্ড) তথ্য সংগ্রহ করা হবে। এর পরে পরবর্তী প্রতি মাসে ধাপে ধাপে একটা করে ব্লকের তথ্য নেওয়া হবে এবং কৃষক কার্ড প্রদান করা হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকরা সরকারি নানা সুযোগ-সুবিধাসহ অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা আদায় করতে পারবেন।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ জানান,ডিজিটাল এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সরকারি প্রণোদনা, ভর্তুকি মূল্যে সার-বীজ-কীটনাশক, কৃষি ঋণসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ সেবা ও সুবিধা পাবেন। এ কারণেই উপজেলার সকল কৃষককে নির্ধারিত সময়ে সঠিক তথ্য দিয়ে এই কার্যক্রমে অংশ নেওয়ার এবং ডিজিটাল কৃষক কার্ডের সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাইফুল মনিরামপুর পাইকারি কাচা বাজার আড়ৎদার মালিক সমিতির কমিটি গঠন

ছিনতাই করা চেকে প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

দেবীগঞ্জে জলাবদ্ধতায় কৃষিজমি রক্ষায় দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর

পাইকগাছায় ড্রেনেজ ভে’ঙে সড়ক ও দোকানপাট ঝুঁ’কিতে: দ্রুত সংস্কারের দাবি

নীলফামারীতে সাপের কামড়ে মানুষের মৃত্যু

চট্টগ্রামে রাতে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

বুড়িচংয়ে ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

পার্কে নিয়ে অজ্ঞান করে কিশোরীকে একাধিকবার ধর্ষণের পর ফেলে গেল যুবক

হস্তান্তরের আগেই সেতুর পার্শ্বদেয়ালে ধস

দেবীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশুর