Monday , 6 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বিভিন্ন গাছের চারা বিতরণ

প্রতিবেদক
nayan
July 6, 2026 11:35 am

রেজাউল ইসলাম, নিজস্ব প্রতিবেদন:

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দেবীগঞ্জ শাখার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তুহিন, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিহার রঞ্জন রায়, বিআরডিবির উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিদর্শক রাসেল আহমেদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি খলিলুর রহমান এবং বিআরডিবির মাঠ সহকারী লুনা দত্ত। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত বিভিন্ন ব্যক্তি, সমবায় সদস্য ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাইফুল মনিরামপুর পাইকারি কাচা বাজার আড়ৎদার মালিক সমিতির কমিটি গঠন

জলাই গণঅভ্যু্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

মনিরামপুরে ক্রয়কৃত সম্পত্তি দখল করে গাছ কর্তনের অভিযোগ

গোপালপুরে নূরানী মাদ্রাসায় কেরাত, গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

দেবীগঞ্জে প্রবল বর্ষণে খুটামারা-প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে জনদুর্ভোগ

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সংসদ সরওয়ার আলমগীর

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সংসদ সরওয়ার আলমগীর

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

ছিনতাই করা চেকে প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা