রাজিবুল হাসান রাজিব নীলফামারী প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেেল আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকালে শহরের বড় বাজার এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জাতীয় ঐক্য জোরদারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।
ডিসি মোড়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আক্তাজুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা আবু হানিফা শাহ, এনসিপির জেলা আহবায়ক আব্দুল মজিদ এবং খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম। জেলা
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অপ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্য ও গণমানুয়ের অংশগ্রহণ অপরিহার্য। তারা জুলাই আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে দেশ গঠনে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ জানান, জুলাই গণঅভতুত্থানের আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্য ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।
বক্তব্য.
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন.
(জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য)
“জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সম্প্রদায় রেখে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কোনো আপস নেই।”

















