নিজস্ব প্রতিবেদক:
রংপুরে ১১ দলীয় জোটের ডাকে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চৌধুরীহাট এলাকায় একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা কর্ম পরিষদের সদস্য আবুল বাশার লাভলু। তাঁর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্বাগত মিছিলে অংশ নেন এবং মহাসমাবেশ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলার বিভিন্ন প্রান কেন্দ্রে -কাকিনা, কালিগঞ্জ,চামটাহাট, চৌধুরীর হাট, সর্বত্র উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্বাগত মিছিল বাস্তবায়ন করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা মহাসমাবেশে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা জানান, রংপুরের মহাসমাবেশ সফল করতে কালিগঞ্জ উপজেলার নেতাকর্মীরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এই স্বাগত মিছিলের মাধ্যমে মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

















