Wednesday , 15 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রতিবেদক
nayan
July 15, 2026 8:53 am

রেজাউল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে জমিতে কৃষিকাজ করতে গিয়ে তারা প্রাণ হারান। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছেনিহতদের একজন হলেন মো. মামুন ইসলাম (৩০)। তিনি উপজেলার ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার বাসিন্দা এবং খাদিমুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, উপজেলার ৮নং দন্ডপাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শিমুলতলী এলাকায় একই সময়ে কৃষক আকাববর আলী খান (৬০), পিতা—লালচান, জমিতে কোদাল দিয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে গ্রাম্য চিকিৎসক ডা. নজরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পৃথক এই দুই বজ্রপাতের ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে বজ্রপাতের ঝুঁকি নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাঠে কৃষিকাজে সতর্ক থাকার আহ্বান জানান।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

ছিনতাই করা চেকে প্রবাসী ও তার স্ত্রীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা

নীলফামারীতে সাপের কামড়ে মানুষের মৃত্যু

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” “মণিরামপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ শুরু

বিদ্যালয়ের মাঠ নিয়ে এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বুড়িচংয়ে বিএনপির সংবাদ সম্মেলন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

রায়পুরে বউ পাগল হওয়ায় নিঃস্ব পরিবার, যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে তালা, সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ

পাইকগাছায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!