Sunday , 26 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানে ৫৩তম জন্মদিন উদযাপন

প্রতিবেদক
nayan
July 26, 2026 11:14 am

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

​কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নবগঠিত বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী পূর্ণমতি গ্রামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনপ্রিয় জননেতা ও বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।

২৬ জুলাই রবিবার ​ এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আলোচনা সভা, ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার আয়োজন করা হয়। পৌরসভার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই জন্মদিনের অনুষ্ঠান সম্পন্ন হয়।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আলাউদ্দিন। সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এনামুল হক।

​অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোসেন বিএসসি, আবুল হোসেন মাস্টার, খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া , শাহাজান, তাজুল ইসলাম মুকছু (মেম্বার), সিরাজুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন, মনিরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ঠিকাদার আবদুল লতিফ এবং সজিব খান।
​বক্তারা জাবেদ কাউছার সবুজের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ২০০৩ সালে মাত্র ৩৪ বছর বয়সে তিনি বুড়িচং সদর ইউনিয়ন পরিষদে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে বিচক্ষণতার পরিচয় দেন। পরবর্তীতে জনগণের আস্থার প্রতিদান স্বরূপ ২০০৯ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি র) বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আদর্শের পথে অবিচল থেকে এই ত্যাগী নেতা কারাবাসসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন এবং ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন।
​অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী ও সাধারণ মানুষের জোরালো দাবি—এলাকার উন্নয়ন ও জনসেবার স্বীকৃতিস্বরূপ আসন্ন নবগঠিত বুড়িচং পৌরসভার প্রথম মেয়র হিসেবে তারা জননেতা জাবেদ কাউছার সবুজকে দেখতে চান। পরিশেষে কেক কাটা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় ভে/ঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

পাইকগাছায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

পানির নিচে রেললাইন, চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

বিপুল ভক্তসমাগমে দেবীগঞ্জ সন্ত গৌড়ীয় মঠে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা বলছে বোর্ড

চার মাস পর বিমানের ঢাকা-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

কালাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ: মিলবে ১০ ধরনের সুবিধা