রাজিবুল হাসান রাজিব জেলা প্রতিনিধি।
নীলফামারী জেলার শিক্ষা ব্যবস্থায় বিশেষ ভুমিকা রাখে ।
নীলফামারী সরকারি কলেজ। বাংলাদেশের নীলফামারী জেলার একটি সরকারি উচ্চ মাধ্যমিক – উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত কলেজটি নীলফামারী শহরের প্রানকেন্দ্রে অবস্থিত। বর্তমানে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫টি বিষয়ে স্নাতক (পাস), ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করা হয়। ১৪,৮০৭ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
নীলফামারী সরকারি কলেজটি শহরের পশ্চিমপ্রান্তে ষ্টেডিয়াম সংলগ্ন ২৩.১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। এর বর্তমান ভবন সংখ্যা ৬টি। এ ছাড়াও একটি জামে মসজিদ, খেলার মাঠ, ছাত্র, ছাত্রীদের কমনরূম রয়েছে। বর্তমানে সর্বমোট শিক্ষক সংখ্যা ৭৪ জন, কর্মরত কর্মচারীর সংখ্যা ৫১ জন (সরকারি ১১ জন বেসরকারি ৪০ জন)
প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স বিষয়ে ১৬৯০টি আসনে, ডিগ্রী পাস কোর্স এবং দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ শ্রেণীতে ৮০০ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়।
এই কলেজ থেকে প্রতিবছর উচ্চশিক্ষায় শিক্ষিত হয় নীলফামারীসহ বিভিন্ন জেলার মানুষ। উচ্চ মাধ্যমিক পাশ করেও ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এই কলেজের ছাত্র ছাত্রী!

















