মোঃ হান্নান কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি (নাজির বাড়ি) এলাকায় অবস্থিত মুয়াজ ইবনে জাবাল নূরানী মাদ্রাসায় শনিবার সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত, গজল ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ তাওহিদুর রহমান তাওহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. শাজাহান ঘরামী, সাবেক ইউপি সদস্য মো. আমির হোসেন ঘরামী, মো. মতিউর রহমান মাতুব্বর, সৈয়দ শামীম হোসেন, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ ও মাদ্রাসার উন্নয়ন কমিটির সদস্যরা পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



















