Saturday , 4 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

মনিরামপুরের মনোহরপুরে পুলিশের অভিযানে ইয়াবা ডিলার হারুন ইয়াবাসহ আটক

প্রতিবেদক
nayan
July 4, 2026 10:23 am

মনিরামপুর(যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদ নামে এক ইয়াবা ডিলারকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। পুলিশ তাকে মাদকদ্রব্য আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার আওতায় আনছে বলে জানা গেছে।শুক্রবার (৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল মনোহরপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে হারুনুর রশিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

 

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে হারুনুর রশিদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, তিনি এলাকায় মাদকের অন্যতম বড় সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন। তাদের অভিযোগ, তিনি বিভিন্ন মাদক কারবারির কাছে পাইকারি পর্যায়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করতেন। ফলে এলাকার অনেক তরুণ মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়েছে বলে তারা দাবি করেন।এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে আমরা তার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসছিলাম। অবশেষে পুলিশের অভিযানে তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আমরা চাই, মাদকের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হোক।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - দেশ জুড়ে

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গ্রাম উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: গাজী এনামুল

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র সচল রাডারও

বুড়িচংয়ে ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যানে ৫৩তম জন্মদিন উদযাপন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

নওগাঁয় পিপলস সিটির জমি দখলচেষ্টার অভিযোগে আদালতে মামলা