Saturday , 11 July 2026 |
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. জেলার খবর
  4. দেশ জুড়ে
  5. ধেলাধুলা
  6. ফুড
  7. বাংলাদেশ
  8. রাজনীতি
  9. লাইফ
  10. লাইফস্টাইল
  11. হেলথ

দীর্ঘ ৬ বছর চিকিৎসাবঞ্চিত প্যারালাইজড লতিফের পাশে ইউএনও

প্রতিবেদক
nayan
July 11, 2026 10:41 am

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধ ।

খুলনার পাইকগাছায় অর্থাভাবে দীর্ঘ ছয় বছর ধরে চিকিৎসাবঞ্চিত প্যারালাইজড ও শরীরজুড়ে টিউমারে আক্রান্ত অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ভোরের বাণীতে তার মানবেতর জীবনের খবর প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌখালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে আব্দুল লতিফ সরদারের (৬৪) বসবাস চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর একটি জরাজীর্ণ ঘরে। দীর্ঘদিন ধরে শরীরজুড়ে টিউমার বহন করার পাশাপাশি তিনি গত ছয় বছর ধরে প্যারালাইজড হয়ে বারান্দায় শয্যাশায়ী অবস্থায় জীবন কাটাচ্ছিলেন। নিজের চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলায় স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন।

অভাবের কারণে স্বামীর চিকিৎসা করাতে পারেননি তিনি। সরকারি সহায়তার আশায় স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি প্রয়োজনীয় সহযোগিতা। ফলে অসহায় দম্পতির জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

সম্প্রতি লতিফ সরদারের করুণ জীবনসংগ্রামের সংবাদ ভোরের বাণীতে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী নিজে লতিফ সরদারের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ কেনার উদ্দেশ্যে নগদ আর্থিক সহায়তা লতিফের স্ত্রী ফজিলা বেগমের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে লতিফ সরদারের জন্য দীর্ঘমেয়াদি সরকারি সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

হঠাৎ পাওয়া এই মানবিক সহায়তায় স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটিতে। দীর্ঘদিনের অবহেলা আর কষ্টের মাঝে প্রশাসনের এই উদ্যোগ তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

জলাই গণঅভ্যু্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

রংপুরে ১১ দলীয় জোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কালিগঞ্জে স্বাগত মিছিল

বিপুল ভক্তসমাগমে দেবীগঞ্জ সন্ত গৌড়ীয় মঠে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বিভিন্ন গাছের চারা বিতরণ

বুড়িচংয়ে ফ্যামেলি কার্ড শুমারি কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা

সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাইফুল মনিরামপুর পাইকারি কাচা বাজার আড়ৎদার মালিক সমিতির কমিটি গঠন

দেবীগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

পাইকগাছায় ড্রেনেজ ভে’ঙে সড়ক ও দোকানপাট ঝুঁ’কিতে: দ্রুত সংস্কারের দাবি